নিউ মার্কেট,ঢাকা,ঢাকা
ইতিহাসঃ
বাংলাদেশের স্বাস্থ্যসেবাখাতের
একটি স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী। একদল স্বপ্নবাজ চিকিৎসক ও সমাজসেবীর মাধ্যমে ১৯৭৭
সালের ফ্রেবুয়ারী মাসে ঢাকা মেডিকেল কলেজে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। সন্ধানী বাংলাদেশের
মেডিকেল শিক্ষার্থীর দ্বারা পরিচালিত একটি সংগঠন। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির পাশিপাশি
মরণোত্তর চক্ষুদান পরিচালনা করে। বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও মরণোত্তর
চক্ষুদান আন্দোলনের পথিকৃৎ সন্ধানী। বর্তমানে সন্ধানী চক্ষু ব্যাংক হিসাবেও সুনাম অর্জন
করেছে। বাংলাদেশের সকল মেডিকেল কলেজে এর শাখা রয়েছে, এছাড়া প্রতিটি শহরের হাসপাতালে
সন্ধানীর কার্যক্রম পরিচালিত হয়। সমাজসেবায় অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০০৪ সালে
এই প্রতিষ্ঠানটিকে বেসামরিক সর্বোচ্চ পুরস্কার “স্বাধীনতা পুরস্কার” এ ভূষিত করেন।
ঠিকানাঃ
Name:- SANDHANI
Address:- Sandhani Bhaban, 33/2, Babupura road, Nilkhet, Dhaka, 1000
Hotline Number:- 02-9634792
E-mail:- sandhani.centralcommittee@gmail.com
Website:- www.sandhani.org
সেবা সমূহঃ
স্বেচ্ছায় রক্তদান ও রক্তদাতা সংগ্রহঃ সন্ধানী এর প্রধান কাজ হল স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি পালন করা। যারা রক্তদান করতে আগ্রহী সেই সমস্ত রক্তদাতা সংগ্রহ করা এবং তাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করা। আমাদের মধ্যে অনেকই আছে যারা রক্তদান করতে ইচ্ছা প্রকাশ করে । সন্ধানী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে রক্তদাতাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করে রক্ত গ্রহীতার নিকট পৌঁছে দেয়।
বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষাঃ রক্তদান ও রক্তগ্রহণের পুর্বশর্ত হল রক্তের গ্রুপ নির্ধারন করা। সন্ধানী বিনামূলে রক্তের গ্রুপ পরীক্ষা করার কার্যক্রম পরিচালনা করে। এতে সাধরন মানুষের বিনামূল্যে নিজের রক্তের গ্রুপ খুব সহজেই জানতে পারে।
নিরাপদ রক্ত সরবরাহঃ জরুরী প্রয়োজনে দ্রুততার সাথে রোগী কিংবা হাসপাতালে নিরাপদ রক্ত সরবরাহের লক্ষ্যে নিরলস প্রচেষ্টা করছে । দিনরাত যেকোন সময় রক্তের চাহিদা পুরন করতে এই সেবা চালু থাকে।
সচেতনতামূলক কার্যক্রমঃ সন্ধানী একটি বড় অংশ মানুষের মাঝে সচেতনতা বাড়ানোর কাজ করে থাকে। মানুষের রক্তদানে সচেতনতা বাড়াতে এবং রক্তদানে উদ্বুদ্ধ করতে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়। কেন রক্তদান একটি মহৎ কাজ এবং কেন মানুষের রক্তদান করা উচিৎ এবং রক্তদান করলে কি কি উপকার পাওয়া যায় এই ব্যপারে মানুষকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করছে এই সংগঠনটি।
চক্ষুদান ও অঙ্গদানঃ
মৃত্যুর পুর্বে একজন ব্যক্তি সপ্রণোদিত হয়ে চক্ষুদানের উৎসাহ প্রদান করে এই সংগঠনটি।
যাতে তাদের দেওয়া চক্ষুতে একজন মানুষ পৃথিবীর আলো দেখতে পায়। স্বেচ্ছায় চক্ষুদান করা
এবং দুর্ঘটনায় মৃত ব্যক্তির নিকট থেকে অঙ্গ সংগ্রহের ব্যপারে ব্যপক তৎপর রয়েছে সন্ধানীর
কর্মীদল। বর্তমানে সন্ধানী রক্তের পাশাপাশি চক্ষু ব্যাংক হিসাবে পরিচিতি পাচ্ছে।