মোহাম্মদপুর,ঢাকা,ঢাকা
ইতিহাসঃ
রেডিয়াম শুধুমাত্র
একটি নাম নয় এটি একটি সংগঠন নয় এটি অনেক মানুষের আস্থ্যা ও বিশ্বাসের জায়গা। মানুষের
পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি নিয়ে এটি তৈরি হয়েছে। রক্তদান, সচেতনতা ও মানবিক সহায়তার
মাধ্যমে এই সংগঠনটি মানুষের হৃদয় ছুয়ে গেছে। অসহায় রক্ত সন্ধানি মানুষের কাছে এক ব্যাগ
রক্তে দিয়ে, সহানুভূতি নিয়ে পাশে দাঁড়িয়ে বদলে দেওয়া যায় একজন মানুষের গল্প । সেই বদলের
গল্প গাঁথা নিয়ে সাজানো থাকে রেডিয়াম ব্লাড ব্যাংক।
ঠিকানাঃ
Name: Radium Blood Bank &
Transfusion Center
Address: Muktijoddha Tower, 2nd Floor, College
Gate, Mohammadpur, Dhaka
Mobile Phone: +8801790-650360
E-mail: radiumbloodb@gmail.com
Website: https://radiumbloodbank.com
সেবা সমুহঃ
রক্তদাতার রক্ত পরীক্ষা নিরীক্ষাঃ রক্তদানের পূর্বে
দাতার সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা ও রক্তের গুণগত মান যাচাই করা হয়। হেপাটাইটিস বি,
সি, এইচআইভি, সিফিলিস ও ম্যালেরিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের পরীক্ষা সম্পন্ন করা
হয়। আমাদের অভিজ্ঞ বিশেষজ্ঞ দল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রতিটি নমুনা নিরীক্ষা
করেন।
রক্ত সংগ্রহঃ সম্পূর্ণ নিরাপদ ও জীবাণুমুক্ত পরিবেশে
দক্ষ চিকিৎসক ও নার্সদের তত্ত্বাবধানে রক্ত সংগ্রহ করা হয়। প্রতিটি রক্তদাতার সুরক্ষা
নিশ্চিত করতে নতুন ও একবার ব্যবহারযোগ্য সিরিঞ্জ এবং সরঞ্জাম ব্যবহার করা হয়। আন্তর্জাতিক
মানদণ্ড অনুসরণ করে পুরো সংগ্রহ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
রক্ত সংরক্ষণঃ সংগৃহীত রক্ত আধুনিক ব্লাড ব্যাংক
রেফ্রিজারেটরে নির্দিষ্ট তাপমাত্রায় নিরাপদে সংরক্ষণ করা হয়। প্রতিটি রক্তের ব্যাগ
গ্রুপ অনুযায়ী আলাদা করে সঠিক লেবেলিং ও কোডিং নিশ্চিত করা হয়। চব্বিশ ঘণ্টা তাপমাত্রা
পর্যবেক্ষণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে রক্তের মান অক্ষুণ্ণ রাখা হয়।
রক্ত সরবরাহঃ জরুরি প্রয়োজনে দ্রুততম সময়ে রোগী ও হাসপাতালে নিরাপদভাবে রক্ত সরবরাহ নিশ্চিত করা হয়। দিনরাত চব্বিশ ঘণ্টা সেবা প্রদানের মাধ্যমে যেকোনো সময়ে রক্তের চাহিদা পূরণ করা হয়। সঠিক তাপমাত্রা বজায় রেখে বিশেষ পরিবহন ব্যবস্থায় গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হয়।
রক্ত প্রসেসিংঃ সংগৃহীত পূর্ণ রক্ত থেকে প্লাজমা,
প্লেটলেট ও লোহিত কণিকা আলাদা করার আধুনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়। একজন দাতার
রক্ত থেকে একাধিক রোগীর প্রয়োজন মেটানো সম্ভব হয় এই উন্নত পদ্ধতির মাধ্যমে। অত্যাধুনিক
যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ টেকনিশিয়ানদের সহায়তায় পুরো প্রসেসিং কাজ পরিচালিত হয়।
যোগাযোগঃ শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে
রাত ১২ পর্যন্ত রেডিয়াম ব্লাড ব্যাংক এর কার্যকম চালু থাকে । যেকোন প্রয়োজনে ০১৭০৯-৬৫০৩৬০
অথবা ০১৭৩৯-২৩৭১২৪ এই নাম্বারগুলোতে।